হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা সংবাদদাতা; কুষ্টিয়ায় নতুন করে আরও ১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা (বহিরাগত বাদে) দাঁড়ালো ৩৫ জনে। নতুন শনাক্তকৃত জেলার মিরপুর উপজেলার।
আজ রবিবার (২৪ মে ২০২০) রাতে কুষ্টিয়ার জেলা সিভিল সার্জন ডাক্তার এস এম আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের পিসিআর ল্যাবের প্রাপ্ত তথ্য মতে, আজ কুষ্টিয়ার ৭৫ টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ৭৪ টি নেগেটিভ এবং ১ টি কোভিড পজেটিভ ।।
নতুন শনাক্তকৃত ব্যক্তি মিরপুর উপজেলার গোবিন্দগুনিয়ার বাসিন্দা ( পুরুষ ৪৫ বছর) ।
নতুন ১ জনসহ শনাক্তকৃত ৩৫ জনের মধ্যে দৌলতপুর উপজেলায় ১৪ জন, ভেড়ামারা উপজেলায় ২ জন, মিরপুর উপজেলায় ৭ জন, সদর উপজেলায় ৪ জন, কুমারখালী উপজেলায় ৭ জন ও খোকসা উপজেলায় ১জন। ৩৫ জনের মধ্যে পুরুষ রোগী ২৬ ও নারী ৯ জন। এদের মধ্যে সুস্থ্য হয়ে হাসপাতালের ছাড়পত্র পেয়েছেন ১৮ জন।
উপজেলা ভিত্তিক সুস্থ ১৬ জনের মধ্যে দৌলতপুর উপজেলায় ৪ জন, ভেড়ামারা উপজেলায় ২, মিরপুর উপজেলায় ৪, সদর উপজেলায় ১ জন, কুমারখালী উপজেলায় ৫ জন এবং বহিরাগত ২ জন। বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ১৮ জন এবং ঢাকায় চিকিৎসাধীন ১ জন।
স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে সর্বশেষ (২৪ মে ২০২০) তথ্য অনুযায়ী দেশে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় আরও ২৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট ৪৮০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৫৩২ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৩ হাজার ৬১০ জনে। সুস্থ হয়েছে ৪১৫ জন। মোট সুস্থ হয়েছে ৬ হাজার ৯০১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০ দশমিক ৫৩ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।’
আমাদের বাণী ডট কম/২৪ মে ২০২০/ডিডিএ
