ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা; জেলার ফরিদগঞ্জে নতুন করে আরও ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে ফরিদগঞ্জে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জনে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানিয়েছে, আক্রান্তদের মধ্যে ফরিদগঞ্জ পৌরসভার কাছিয়াড়া গ্রামে করোনা আক্রান্ত এক ব্যক্তির স্ত্রী ও ২ মেয়ে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন জেনারেল ডায়াগনষ্টিক সেন্টারের মালিক, চরহোগলা গ্রামের এক ব্যক্তি, গোবিন্দপুর উত্তর ইউনিয়ন স্বাস্থ্য সহকারী স্ত্রী ও দুই ছেলে, গোবিন্দপুর উত্তর ইউনিয়নের এক পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পাইকপাড়া উত্তর ইউনিয়নের শাশিয়ালী গ্রাামের একজন নতুন করে করোণায় আক্রান্ত হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফ আহমেদ চৌধুরী জানান, শনিবার ২০ জনের রিপোর্ট আসে। এর মধ্যে ১০ জনের করোনা পজিটিভ।
তিনি আরো জানান, এ পর্যন্ত উপজেলায় মোট ১২৬ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে ১০১ টি রিপোর্ট এসেছে। এছাড়া ২৫টি অপেক্ষমান রয়েছে। করোনার রিপোর্ট যাদের পজেটিভ এসেছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের প্রত্যেকের বাড়ী লকডাউন করা হচ্ছে।
স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে সর্বশেষ (২৪ মে ২০২০) তথ্য অনুযায়ী দেশে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় আরও ২৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট ৪৮০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৫৩২ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৩ হাজার ৬১০ জনে। সুস্থ হয়েছে ৪১৫ জন। মোট সুস্থ হয়েছে ৬ হাজার ৯০১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০ দশমিক ৫৩ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।’
আমাদের বাণী ডট কম/২৪ মে ২০২০/ডিডিএ
