জেলার বালিয়াকান্দি উপজেলায় দরিদ্র সদস্যদর মধ্যে কম্বল বিতরণ করেছে জাগরনী চক্র ফাউন্ডেশন। গতকাল বুধবার (১৫ জানুয়ারি ২০২০) সকালে উপজেলার তালপট্টি জাগরণী চক্র ফাউন্ডেশন কার্যালয় চত্বরে র কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অজয় কুমার হালদার।
এসময় জাগরণী চক্র ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার মোঃ খায়রুল ইসলাম, শাখা ব্যবস্থাপক মশিউর রহমানসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জাগরণী চক্র ফাউন্ডেশনের ৬৭টি কেন্দ্রে থেকে তালিকাভুক্ত হতদরিদ্র ২০০ সদস্যদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
