রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে বছর ব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায়, পারিবারিক পুষ্টি উন্নয়নে ফলের ব্যবহার বিষয়ের উপর এই প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী হর্টিকালচার সেন্টারের বাস্তবায়নে ও উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের (অতিরিক্ত সচিব) বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কতৃপক্ষের নির্বাহী পরিচালক ড. শেখ মহঃ রেজাউল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, মহিলা ভাইসচেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, হর্টিকালচার সেন্টারের উপ পরিচালক মোঃ হারুন অর রশিদ প্রমূখ বক্তব্যে রাখেন। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬০ জন কৃষক প্রশিক্ষণে অংশ গ্রহন করে।
