রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর ভিডিও চিত্র প্রদর্শনী, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ৩০ টি বাইসাইকেল বিতরণ ও মাননীয় প্রধানমন্ত্রী কতৃক ক্ষণগণনার উদ্বোধন অনুষ্ঠান সরাসরি প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়েছে।
আজ শুক্রবার (১০ জানুয়ারি ২০২০) উপজেলা প্রশাসনের আয়োজনে সাইকেল বিতরণ ও নানা কর্মসূচী পালিত হয়।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃদাঃ) মোঃ রবিউল হক, উপজেলা প্রকৌশলী মোঃ আলমগীর বাদশাহ্, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা, আমার বাড়ী আমার খামার ব্যবস্থাপক বিধান কুমার দাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।
