আল মাসুদ, পঞ্চগড় জেলা সংবাদদাতা; জেলার সদর উপজেলায়  বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রাহাত আলী (২০) নামে এক বিদ্যুৎ কর্মী নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (১৬ জুন ২০২০ ) বিকেলে উপজেলার মাগুড়া ইউনিয়নের আমলাহার গ্রামে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত রাহাত আলী ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের বৈরাগী পাড়া গ্রামের মো: ভূট্টো আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আমলাহার এলাকায় ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ এর আওতাধীন হাই ভোল্টেজ লাইনের সংস্কার কাজ করছিল রাহাত। এ সময় সে অসাবধানতাবশত বিদ্যুৎ এর তারে জড়িয়ে পড়ে। পরে তাকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. নুসরাত জাহান লোপা মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন

আমাদের বাণী ডট কম/১৬ জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।