নিজস্ব সংবাদদাতা, নারায়নগঞ্জ;  বিদ্যুৎ ও পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ জেলা শাখা।

গতকাল রবিবার (০১ মার্চ ২০২০)  বিকাল ৩ টায় জেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও শহরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সম্পূর্ণ অযৌক্তিকভাবে বিদ্যুতের মূল্য বৃদ্ধির ঘোষণা করেছে বিইআরসি। আজ ১ মার্চ থেকে কার্যকর হবে। একইভাবে ওয়াসা পানির দাম বৃদ্ধি করেছে। পিডিবি ও ওয়াসা দুটোই রাষ্ট্রীয় সেবামূলক প্রতিষ্ঠান। কিন্তু দুটো প্রতিষ্ঠানই লাভজনক এবং তারা মুনাফা করছে। ঢাকা ওয়াসা গত ১২ বছওে ১৩ বার এবং পিডিবি গত ১০ বছরে ৮ বার বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছে। জনগণের সেবা দানের পরিবর্তে এ দুটি প্রতিষ্ঠান এখন মুনাফালোভী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। গণশুনানিতে দাম বাড়ানোর পক্ষে কোন সঠিক যুক্তি উপস্থাপন করতে পারেনি বরঞ্চ কমানোর পক্ষেই যৌক্তিকতা প্রমাণ হয়েছে। অথচ সরকারের নির্দেশনায় উল্টো কাজটি করেছে বিইআরসি। বিদ্যুৎ ও পানির মূল্য বৃদ্ধি শুধু সাধারণ আয়ের মানুষের জীবনে নাভিশ্বাস তুলবে তা নয়, কৃষি ও শিল্পক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে। বর্তমান ভোট ডাকাতির সরকারের জনগণের প্রতি দায় বোধ নেই। তাই বছরে একাধিকবার জ্বালানীর মূল্য বৃদ্ধিও আইন করে বিদ্যুতের দাম বাড়ানো ব্যবস্থা করেছে। জ্বালানী প্রতিমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা করেছে এইভাবে বিদ্যুতের দাম ক্রমাগত বাড়তে থাকবে। সরকারের ভুলনীতি ও দুর্নীতির দায় জনগণের উপর চাপানো হচ্ছে। এই লুটপাটের বিরুদ্ধে যাতে জনগণ বিচার চাইতে না পাওে সেজন্য দায়মুক্তি আইন করা হয়েছে।

নেতৃবৃন্দ বিদ্যুৎ ও পানির অযৌক্তিক মূল্য বৃদ্ধিও প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।

বাসদ নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক নিখিল দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা ফোরামের সদস্য আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, বাসদ সোনারগাঁ উপজেলার সমন্বয়ক বেলায়েত, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সুলতানা আক্তার।

আমাদের বাণী ডট কম/০২ মার্চ ২০২০/এভিপি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।