সফিকুল ইসলাম রানা, মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা; চাঁদপুর এর মতলব উত্তর উপজেলার ৪০নং সরকারি প্রাথমিক বিদ্যালয়েরআজ বুধবার (১০ ফেব্রুয়ারি ২০২০) দুপুরে ফ্যান বিতরণ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার দূর্গাপুর ইউনিয়ন পরিষদের উদ্যেগে ফ্যান বিতরন ও মা সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান মো. আবুল খায়ের।
তিনি বলেন – সন্তানদের লেখা পড়ারর জন্য মায়েদের ভূমিকা বেশি। মায়েরাই পারে সন্তানদের প্রতিষ্টিত করতে। তাই মায়েরা সন্তানের খোঁজ খবর বেশি রাখবেন। মাদকেরকে বলবো আপনার সন্তানদের প্রতি আরো যত্নবান হউন। শিক্ষকগন তাদের দায়িত্ব থেকে যা করার তা করবে।
তিনি আরো বলেন -আমি সব সময় শিক্ষার জন্য কাজ করি। এই বিদ্যালয়ের উন্নয়নের জন্য কাজ করে আসছি এবং ভবিষ্যতে ও কাজ করে যাবো।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন- মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি মাহবুব আলম লাভলু, দূর্গাপুর ইউপির ২নং ওয়াড সদস্য দুলাল প্রধান, ব্রাহ্মণচক কেন্দ্রীয় ঈদগাঁ কমিটির সভাপতি তফাজ্জল হোসেন প্রধান, কেন্দ্রীয় মসজিদের সভাপতি মো.ইদ্রিস প্রধান, কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক শহিদ উল্লাহ মাস্টার, সমাজ সেবক আবদুল খালেক মিয়াজি, জাতীয় শিশু কিশোর সংগঠন তেপান্তরের মাঠ এর সম্বনয়ক হাসান আল মামুন।
ব্রাহ্মণচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শহিদুল ইসলাম খোকন এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মেহেদী হাসান সরকারের সঞ্চালনায় আরো বক্তব্যে রাখেন-দূর্গাপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. মানিক মিয়া, ফতেপুর পূর্ব ইউনিয়ন কৃষকলীগের সভাপতি এমরান হোসেন চৌধুরী রাজু প্রমুখ।
এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষকগন ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
