পূর্ব শক্রতার জের ধরে রাজবাড়ীতে  শাহিন খান (২৫) নামে এক যুবকের দুই হাত কুপিয়ে কেটে বিচ্ছিন্ন করেছে দূর্বৃত্তরা।  তাকে গুরুতর অবস্থায় প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে নেয়া হয়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
শাহিন খান রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যানপুর গ্রামের হাসেম খানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বিকেল তিনটার দিকে  শাহিনকে বাড়ী থেকে ডেকে নিয়ে যায় দূর্বত্তরা। বাড়ি থেকে আধা কিলো মিটার দুরে অবস্থিত কল্যানপুর মহিলা মাদ্রাসার পাশে নিয়ে নির্মম ভাবে তার দুই কুনুইয়ের উপর থেকে কেটে ফেলে। এসময় শাহীনের  চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং সেখান থেকে ঢাকায় রেফার্ড করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।