নাটোর সংবাদদাতা; জেলার  লালপুর উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় ৭৯৩ আপ ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যাক্তির মৃৃত্যু হয়েছে।

গতকাল সোমবার (০১ জুন ২০২০) দিবাগত রাত সাড়ে ৩দিকে উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশনের দক্ষিন দিকের পৌর গোরস্থান এলাকায় এই ঘটনা ঘটে।

  • স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে পঞ্চগড়গামী ৭৯৩ আপ ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই অজ্ঞাত এক ব্যাক্তির মৃৃত্যু হয়। নিহত ব্যাক্তির লাশ ট্রেনে কেটে ছিন্ন বিচ্ছন্ন হয়ে যায়। পরে সকালে স্থানীয়রা বিষটি আজিমনগর রেলওয়ে স্টেশন মাস্টর কে জানান৷ স্টেশন মাস্টার জিআরপি পুলিশ কে খবরদিলে সকাল ১১টার দিকে জিআরপি পুুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন৷এবিষয়ে জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

জিআরপি থানার এসআই আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আমাদের বাণী ডট কম/০২ মে ২০২০/সিসিপি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।