মাদরাসা শিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষক-কর্মচারীদের অক্টোবর (২০১৯) মাসের এমপিওর চেক বুধবার (৩০ অক্টোবর) ছাড় হয়েছে। অনুদান বণ্টনকারী রাষ্ট্রায়াত্ত চারটি ব্যাংকে চেক পাঠানো হয়েছে। শিক্ষকরা আগামী ৬ নভেম্বর পর্যন্ত বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন।
মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ শামসুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
স্মারক নম্বর ৫৭.২৫.০০০০.০০২.০৮.০০৪.১৯-৪৪০
এছাড়া কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষক-কর্মচারীদের অক্টোবর মাসের এমপিওর চেক বুধবার (৩০ অক্টোবর) ছাড় হয়েছে। শিক্ষক-কর্মচারীরা নিজ নিজ অ্যাকাউন্ট থেকে ৭ নভেম্বর পর্যন্ত বেতন-ভাতা তুলতে পারবেন।
কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (এমপিও) মো. জহুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্মারক নং- ৫৭.০৩.০০০০.০৯১.২০.০০৫.১৯-৯১৮,৯১৯,৯২০,৯২১
