হাফিজুল ইসলাম লস্কর, সিলেট জেলা সংবাদদাতা;   জেলায় অগ্নিকান্ডে দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে যাওয়া দোকানের মাধ্যে রয়েছে একটি ট্রাভেলস ও একটি সেলুন। বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার (০৫ মার্চ ২০২০)  মধ্যরাতে জেলার প্রান কেন্দ্র জিন্দাবাজারের কোয়ালিটি কমপ্লেক্সের দ্বিতীয় তলায়  এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সংশ্রিষ্ট সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৪টার দিকে কোয়ালিটি কমপ্লেক্সের দ্বিতীয় তলার সুরমা ট্রেড এন্ড ট্যুর এবং সান শাইন হেয়ার সেলুনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে এরমধ্যে আগুনে দোকান দুটির মালামাল, ডেকোরেশনসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। তবে ফায়ার সার্ভিসের দক্ষতায় প্রায় ১ কোটি টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়। অগ্নিকান্ডে দোকান দুটির ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে এতে কেউ হতাহত হয় নি।
 এ বিষয়ে ফায়ার সার্ভিসের  স্টেশন অফিসার যিশু তালুকদার বলেন, মধ্যরাতে আগুনের খবর পেয়ে তাৎক্ষণিক জিন্দাবাজারে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। এতে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতি হলেও ১ কোটি টাকা মালামাল উদ্ধার করা সম্ভব হয়। তিনি আরো জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সুত্রপাত হয়েছে।
আমাদের বাণী ডট কম/০৬ মার্চ ২০২০/বিপি 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।