চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে বঙ্গবন্ধু ফাউন্ডেশন সীতাকুণ্ড উপজেলার শাখার উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন ও মুজিববর্ষের ক্ষণগননা কার্যক্রম উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল শুক্রবার (১০জানুয়ারি ২০২০) বিকেলে উপজেলার  উন্নয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই আলোচনা অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু ফাউন্ডেশন সীতাকুণ্ড উপজেলা শাখার সভাপতি দীপক কান্তি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুরাইয়া বাকের।

এছাড়াও উপস্থিত বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম জেলার আহবায়ক মার্শেল কবির পান্নু, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি গোলাম রব্বানী, বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলার সদস্যসচিব মুহাম্মদ ইউসুফ খাঁন,যুগ্ন আহবায়ক এসএম ইউসুফ, সামসুল করিম লাভলু, কাউন্সিলর শফিউল আলম মুরাদ,কাউন্সিলর দিদারুল আলম এপোলো।

আলোচনা সভায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন সীতাকুণ্ড উপজেলার ভারপ্রাপ্ত সদস্য সচিব জাহাঙ্গীর আলম,যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা ভাসানী করিম,যুগ্ম আহবায়ক রেজাউল করিম, যুগ্ম আহবায়ক মোহাম্মদ জামাল উদ্দিন,বঙ্গবন্ধু ফাউন্ডেশন উত্তর জেলা শাখার সদস্য ওমর ফারুক, সৈয়দপুর ইউনিয়ন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি খুরশিদ আলম, বারৈয়াঢালা ইউনিয়ন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জয়নাল মাস্টার, সীতাকুণ্ড বঙ্গবন্ধু ফাউন্ডেশন উপজেলা শাখার সকল সদস্য বৃন্দ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।