জিকরুল হক, সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা; জেলার সৈয়দপুরে পাইকারী সবজি বাজার স্থানান্তরের প্রতিবাদে সবজি ব্যবসায়ীরা বৃহস্পতিবার দুপুরে কাফনের কাপড় পড়ে বিক্ষোভ মিছিল ও পৌরসভা ঘেরাও করে।
মিছিলটি পৌর সবজি বাজার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরসভা ঘেরাও করে। এ সময় ব্যবসায়ীরা মেয়র বরাবর স্মারকলিপি দেয়। সবজি বাজার সততা সমিতির পক্ষে এ স্মারকলিপি দেয়া হয়েছে।
সমিতির সাধারণ সম্পাদক মো. গোল্ডেন মুঠোফোনে জানান, সবজি বাজার বাইপাস এলাকায় স্থানান্তর না করার জন্য পৌর মেয়র আমজাদ হোসেন সরকারকে লিখিত দাবি জানানো হয়েছে।
এদিকে পৌর মেয়র আমজাদ হোসেন সরকার ব্যবসায়ীদের দাবি বিষয়ে জানান, দাবির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আমাদের বাণী ডট কম/১১ জুন ২০২০/ডিএ
