আলমগীর হোসেন প্লাবন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা; জেলার সোনারগাঁওয়ে একজন স্বাস্থ্যকর্মীসহ নতুন আরও ৭ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৪ জন প্রাপ্ত বয়স্ক পুরুষ ও ৩ জন মহিলা রয়েছেন। এ নিয়ে সোনারগাঁওয়ে ৩১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
গতকাল বুধবার (১০ জুন ২০২০) রাতে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: পলাশ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা: পলাশ জানান, গত ২৪ ঘন্টায় ৫৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা শেষে ৭ জনের করোনা পজেটিভ পাওয়া যায়। তাদের মধ্যে প্রাপ্ত বয়স্ক পুরুষ ও মহিলা রয়েছেন। করোনায় সোনারগাঁওয়ে এ পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ১২৩ জন।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১০ জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১০১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৯০ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৪ হাজার ৮৬৫ জনে। নতুন করে সুস্থ্য হয়েছে ৫৬৩ জন এবং মোট সুস্থ হয়েছেন ১৫৮৯৯ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৬ হাজার ৯৯৪টি। আর নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৯৬৫টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ৩ হাজার ১৯০ জন। শনাক্তের হার ১৯ দশমিক ৯৮ শতাংশ। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৪ লাখ ৪১ হাজার ৫৬০টি নমুনা এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে ৭৪ হাজার ৮৬৫ জন।’
আমাদের বাণী ডট কম/১১ জুন ২০২০/ডিএ
