আলমগীর হোসেন প্লাবন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা;    নারায়ণগঞ্জ – ৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা’র সহধর্মিনী ডালিয়া লিয়াকত আজ রবিবার ( ১০ মে ২০২০) সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্ব মহামারী করোনা ভাইরাসে ঝুঁকিমুক্ত ভাবে স্যাম্পল শনাক্ত করার জন্য একটি করোনা স্যাম্পল কালেকশন বুথ স্থাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ পলাশ কুমার সাহা, হেল্থ ইন্সপেক্টর মহিউদ্দিন প্রধান, ফার্মাসিষ্ট মনির হোসেন এবং ডালিয়া লিয়াকতের পক্ষে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মাহমুদুর রহমান মাসুম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল, সোনারগাঁ পৌরসভার কাউন্সিলর জাহেদা আক্তার মনি, মানবাধিকার নেত্রী জাহানারা আক্তার, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির নারায়ণগঞ্জ জেলার সদস্য আনিছুর রহমান বাবু,এবং জাতীয় ছাত্র সমাজের সোনারগাঁ উপজেলা সভাপতি ফজলুল হক মাষ্টার প্রমুখ।

এদিকে উপজেলায় গত ২৪ ঘন্টায় আরো ৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। এনিয়ে সোনারগাঁয়ে করোনা রোগী মোট ৫৪ জন। সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা রোববার দুপুরে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

আমাদের বাণী ডট/১০ মে ২০২০/পিবিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।