ঝালকাঠির রাজাপুর উপজেলার সাংগর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর স্কুল ছাত্রীকে ঐ এলাকার দূর্বৃত্ত শুক্তাগড় ইউনিয়নের সাংগর গ্রামের ৩সন্তানের জনক আলম ওরফে খাট আলম(৪৫)এর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।
মামলার বিবরণে ভিকটিমের পিতা বাদী হয়ে এজাহারে প্রকাশ উল্লেখ করেন, গত ২৫ মে শনিবার রাতে আনুমানিক রাত ৯.০০ টায় আলম তার মেয়েকে ধর্ষণ করে।এ কথা কারো কাছে না বলার জন্য হুমকি দেয়া হয়। পরে ভিকটিমের বাবা এঘটনা এলাকাবাসির কাছে জানালে মিমাংসার চেস্টা করে।
সাংগর ইউপি সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল মন্নান ওরফে মনা মেম্বর জানান, ঘটনাটি সত্য, ধর্ষিতা ও তার বাবা আমার কাছে আসছিল-৫ জুন, দিন মজুর কৃষিকাজ করে, মা বিদেশে থাকে, ওরা প্রতিবেশী, মেয়েটির বাড়িতে মেহমান আসলে মেয়েটি ঐ আলমের ঘরে ঘুমাতে যেত। মেয়েটিকে ভয়ভীতি দেখাত, কোথা মুখ খুলত না, পরবর্তিতে বিষয়টি জানাজানি হলে -বিষয়টি স্হানীয় ভাবে মিমাংসার চেস্টা চালায়, আমি ঘটনাটি জানার সাথে সাথে থানা পুলিশকে জানাতে বলি ও মামলার পরামর্শ দেই।ঘটনাটি অনেক দিনের বলেও জানায় এ মেম্বর। মেয়েটি অন্তসত্ত্বা বলে ও অনুমান করেন এ মেম্বর। আজ ৬ জুন বৃহস্পতিবার সকালে এ ঘটনার বর্ননা দেন তার পিতা ।
এ ব্যাপারে মামলার তদন্তকারী অফিসার মোঃ মামুন বলেন, ডাক্তারী পরীক্ষার জন্য ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে। ডাক্তারী পরীক্ষার রিপোর্টের পর জানা যাবে।আসামী পলাতক, গ্রেফতারের চেস্টা অব্যাহত আছে। এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে২০০০(৯/১) ধারায় রাজাপুর থানার মামলা নং৩ তারিখ ৫/৬/২০১৯ রুজ্জু হয়েছে।
