স্কুল থেকে বাড়ী ফেরার সময় ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার সালন্দর ইউনিয়নে স্কুল থেকে বাড়ি ফেরার সময় রাস্তা পার হতে গিয়ে তনুশ্রী রায় (১৪) নামের এক স্কুল ছাত্রীর মর্মাত্মিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার সালন্দর ইউনিয়নের চৌধুরী হাট সিংপাড়া (রেডিও সেন্টার) এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত তনুশ্রী রায় কচুবাড়ি বোর্ড অফিস এলাকার হরিদাশ চন্দ্র রায়ের মেয়ে ও সে ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণীর ছাত্রী।

জানা গেছে, দুপুরে দিকে স্কুল থেকে সাইকেল নিয়ে বাসায় যাবার পাথে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার সিংপাড়া এলাকায় রাস্তা পাড় হওয়ার সময় পিছন দিক থেকে আসা একটি পিকআপ দ্রুত গতীতে তাকে ধাক্কা দেয়। এসময় গুরুতর অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। পরে অবস্থার অবনতি হলে কর্তবরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন। রংপুর নিয়ে যাবার পথেই মৃত্যুবরণ করেন এই শিক্ষার্থী।

ঠাকুরগাঁও সদর থানার ওসি আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।