কুষ্টিয়ার ইসলামী বিশ^বিদ্যালয় থানাধীন হরিনারায়ণপুরে আব্দুল আওয়াল নামের মাদকাসক্ত এক যুবক নিজের স্ত্রী শাহানাকে কুপিয়ে হত্যার পর মাকেও কুপিয়ে গুরতর জখম করেছে। পুলিশ মাদকাসক্ত যুবক আওয়ালকে গ্রেপ্তার করেছে।

আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানা হরিনারায়নপুরে আওয়ালের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। যুবকের মা জবেদা খাতুনকে গুরুতর আহত অবস্থায় একই হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, হরিনারায়ণপুরের কুন্ডুপাড়ার ভ্যানচালক আব্দুল করিমের ছেলে রং মিস্ত্রী আব্দুল আওয়াল দীর্ঘদিন ধরে গাজার নেশার সাথে জড়িয়ে পড়ে। বাড়ীতে টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রায়ই বিরোধ বাধে। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে নেশার টাকা চাওয়া নিয়ে চরম কথাকাটাকাটির এক পর্যায়ে আওয়াল নিজের স্ত্রী শাহানা খাতুন (৩০) কে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। এসময় তার মা জবেদা খাতুন (৬০) এগিয়ে আসলে তাকেও কোপায়। ঘটনাস্থলেই মারা যায় স্ত্রী শাহানা। মাকে গুরুতর অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন ডাক্তার।

এদিকে, ঘটনার পর পর প্রতিবেশিরা ছুটে এসে আওয়ালকে আটক করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া ইসলামী বিশ^বিদ্যালয়ের ওসি জাহাঙ্গীর আরিফ জানান, আওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।