মিরসরাইয় (চট্টগ্রাম) সংবাদদাতা; জেলার মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মো: পারভেজ মিয়া (৩০) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার (১৬ জুন ২০২০) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের বিষুমিয়ারহাটের পূর্ব পাশে জোরারগঞ্জ মুহুরী প্রজেক্ট সড়কের ইছামতি ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে।
- নিহত পারভেজ জোরারগঞ্জ ইউনিয়নের তাজপুর গ্রামের বেপারি বাড়ির শামসুদ্দিন মেস্ত্রীর পুত্র। তিনি পারভেজ বারইয়ারহাট সালমা ইসলাম চৌধুরী স্কুল অ্যান্ড কলেজের আইসিটি শিক্ষক ছিলেন।
পারভেজের বন্ধু সাইদুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে সিএনজি অটোরিকশাযোগে বারইয়ারহাট থেকে বাড়ি ফিরছিলেন পারভেজ। জোরারগঞ্জ-মুহুরী প্রজেক্ট সড়কে ইছামতি এলাকায় যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ধাক্কা দিলে পারভেজ গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টায় তিনি মারা যান।
আমাদের বাণী ডট কম/১৬ জুন ২০২০/পিপিএম
