মোঃ মামুনুর রশিদ মাহিন, সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা; জেলার সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকার ঢাকা চট্রগ্রাম মহাসড়কে এ্যাবুলেন্স ও লরীর সংঘর্ষে এক নবজাতক শিশু নিহত।আহত হয় ২ জন।তাদেরকে চট্রগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

গতকাল শনিবার (২৮ মার্চ ২০২০) রাত আড়াইটার সময় ঢাকা চট্রগ্রাম মহাসড়কে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকার   এই সড়ক দূঘটনা ঘটে।

আহতদের কাছ থেকে জানা যায়, তারা নবজাতক এক শিশুকে চিকিৎসার জন্য চমেক হাসপাতালে নেওয়ার জন্য বারৈয়ারহাট থেকে এ্যাবুলেন্সে করে চট্রগ্রাম দিকে যাওয়ার সময় মাদামবিবিরহাট এলাকায় এ্যাবুলেন্সকে পিছন থেকে একটি লরির ধাক্কা দিলে শিশুসহ ২ গুরুতর আহত হয়।

আহদের স্থানীয় এক সাংবাদিক মামুনুর রশিদ শিশুটিকে ভাটিয়ারী স্টেশনে রোডে অবস্থিত  স্থানীয় বিএসবিএ হাসপাতালে নিয়ে যান। সেখানকার ডাক্তাররা শিশুটির চিকিৎসা করতে অপরাগতা শিকার করলে, কুমিরা ফায়ার সার্ভিসকে খবর পেয়ে দ্রুত তারা ঘটনাস্থলে গিয়ে নবজাতক শিশুকে চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরন করেন।

এর আগে ও শুক্রবার(২৭ মার্চ ২০২০)উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বারআউলিয়া এলাকা থেকে রাত ৮ টার সময় এ্যজমা ও বিপি জনিত রোগে ভুগ ছিলেন এক বৃদ্ধা মহিলা। নাম সায়রা বেগম (৭৫) থাকে ভাটিয়ারী স্টেশন রোডে অবস্তিত বিএসবিএ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারা রোগীকে না দেখে বলছে পারবেনা। এই ভাবে প্রতিদিন হয়রানি হচ্ছে রোগীরা।এমন অভিযোগ করেন ভুক্তভোগিরা।

আজ রবিবার (২৯ মার্চ ২০২০) সকালে চিকিৎসাধীন অবস্তায় চমেক হাসপাতালে  নবজাতক শিশুটি মারা যায়।আহতদের চিকিৎসা চলছে বলে জানাযায়।

এই বিষয়ে বার আউলিয়া হাইওয়ে থানার এএসআই জসিম দূর্ঘটনা খবর নিশ্চিত করেন এবং এ্যাবুলেন্স ও লরি আটক করেন।

আমাদের বাণী ডট কম/২৯ মার্চ ২০২০/ডিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।