ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার পৌরসভাধীন মান্দারতলা এলাকার কমিউনিটি ক্লিনিকের সামনে থেকে সোমবার সকালে ২৫ হাজার শলাকা (১ হাজার প্যাকেট) নকল লতা বিড়ি সহ ১ ব্যাক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম ওয়াজেদ আলী মন্টু। সে উপজেলার শিংগা গ্রামের মৃত মুনসুর আলী মন্ডলের ছেলে।

হরিণাকুন্ডু থানার কর্মকর্তা ইনচার্জ আসাদুজ্জামান জানান, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে হরিণাকুন্ডু থানার এস.আই জিয়াউল হক সঙ্গীয় ফোর্স সহ নকল লতা বিড়ির এক হাজার প্যাকেট সহ তাকে গ্রেফতার করে। দীর্ঘদিন ধরেই একটি মহল কুষ্টিয়া থেকে এই এলাকায় সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে নকল লতা বিড়ি বিক্রি করে আসছে বলে ঝিনাইদহের কাস্টমস এক্সসাইজ ও ভ্যাট বিভাগ এর রাজস্ব কর্মকর্তা আবদুল হাই হাওলাদার জানান।

এ ব্যাপারে হরিনাকুন্ডুু থানায় একটি প্রতারণা মামলা দায়ের হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।