নিজস্ব সংবাদদাতা, ঢাকা; অসুস্থ হয়ে পড়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার রাতে অসুস্থ হয়ে পড়ায় তাকে রাজধানীর ধানমন্ডি আনোয়ার খান মডার্ণ হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও তার পুত্রবধূ নিপুন রায় চৌধুরী বাংলাদেশ জার্নালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিপুন রায় চৌধুরী জানান, গত ৯ থেকে ১০ দিন ধরে গয়েশ্বর চন্দ্র রায়ের সর্দি কাশির সমস্যা দেখা দিয়েছি। আজ সর্দি কাশি বেশী হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।