কুষ্টিয়া জেলা সংবাদদাতা; জেলার দৌলতপুরে প্রশাসনকে তোয়াক্কা না করে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। স্থানীয় একটি প্রভাবশালী মহল প্রতিদিন অবৈধভাবে বালু উত্তোলনের কাজ চালিয়ে যাচ্ছে। উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচরের নীচে পদ্মা নদী থেকে প্রতিদিন শত শত ট্রলি বালু উত্তোলন করা হচ্ছে।
- এতে বর্ষা মৌসুমে হুমকির মুখে পড়তে পারে রায়টা-মহিষকুন্ডি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। সেইসঙ্গে ধস নামার আশঙ্কা রয়েছে ফিলিপনগর-ইসলামপুর ব্লক দিয়ে নির্মিত স্থায়ী বাঁধে।
এলাকাবাসী জানান, বৈরাগীরচর এলাকার হাম্বার খা, নাসির উদ্দিন মেম্বার, শাহীন আলী, মহিদুল মোল্লা ও শামীম হোসেন এবং হাটখোলাপাড়ার রাজা ও লালচাঁদ বাহিনীর সদস্য উজ্জলসহ ২০-২৫ জন ও পদ্মা নদী থেকে প্রতিদিন শত শত ট্রলি বালু উত্তোলন করছেন। প্রশাসনের নিষেধ ও সতর্কতা অমান্য করে তারা বালু উত্তোলন অব্যাহত রেখেছে।
- এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার বলেন, এর আগে অভিযান চালিয়ে ট্রলি জব্দ করা হয়েছে। আবারও অভিযান চালানো হবে।
এদিকে নদী তীরবর্তী ভুক্তভোগী এলাকাবাসী অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
আমাদের বাণী ডট কম/১৬ জুন ২০২০/পিপিএম
