নিজস্ব সংবাদদাতা, ঢাকা; ২০১৯-২০২০ অর্থবছরে অনুষ্ঠেয় বিষয়ভিত্তিক (বাংলা দ্বিতীয়পত্র পর্যায়) ৬ দিন মেয়াদের প্রশিক্ষণের বাজেট বিভাজন প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে প্রশিক্ষণের বাজেটে দেখে গিয়েছে, ১০১০ ব্যাচে ৬ দিনে মোট ব্যয় ধরা হয়েছে ২৫ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ৮শ টাকা। প্রতি ব্যাচে ব্যয় ধরা হয়েছে ২ লক্ষ ৪৭ হাজার ৯শ ৮০ টাকা। একজন কোর্স কোঅর্ডিনেটরের সম্মানী প্রতিদিন ৬০০ টাকা এবং একজন প্রশিক্ষকের প্রতিদিনের সম্মানী ধরা হয়েছে ৮শ টাকা।
এতে বলা হয়, বিষয়ভিত্তিক প্রশিক্ষণে বাংলা বিষয়ে পাঠদানকারী প্রতি ব্যাচে ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করবেন। দেশের ৪৩৬টি ইউআরসি/টিআরসিতে আগামী ১৪ মার্চ থেকে প্রশিক্ষণের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
এছাড়া প্রতিজন অংশগ্রহণকারীর সম্মানী ৫০০ টাকা, খাবার ভাতা ২৮০ টাকা, কিট ব্যাগ ৫০০ টাকা, অংশগ্রহণকারীর কোর্স ম্যাটেরিয়ালস ১০০ টাকা, সাপোর্ট সার্ভিস ভাতা ২ জন ২০০ টাকা করে ৬ দিন, প্রশাসনিক ব্যয় ২৫০০ টাকা, উপজেলা শিক্ষা কর্মকর্তার ১ দিনের সম্মানী ও খাবার ভাতা ১০৮০ টাকা, প্রশিক্ষক ও অংশগ্রহণকারীর যাতায়াত ভাতা ধরা হয়েছে ৬৫০০০ টাকা।
উল্লেখ্য গত সোমবার (০৯ মার্চ ২০২০) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
আমাদের বাণী ডট কম/১৩ মার্চ ২০২০/টিএ
