নিজস্ব সংবাদদাতা, সীতাকুণ্ড (চট্টগ্রাম);  জেলার সীতাকুণ্ড উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মাহবুবুল হককে তাৎক্ষণিক ভাবে বদলী করা হয়েছে।  সমুদ্র সৈকতে অসামাজিক ক্রিয়াকলাপে লিপ্ত থাকার অভিযোগে অভিযান পরিচালনার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সামনেই যুবকের চুল কেটে দেওয়ার ঘটনা্র ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তাকে তাৎক্ষণিক বদলী করা হয় বলে জানিয়েছেন অনেক।

গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ ২০২০) সন্ধ্যা সাড়ে সাতটার সময় সীতাকুণ্ড থেকে তাকে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করা হয় । বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করা কথা বলা হয়েছে আগামি ১৬ মার্চের মধ্যে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১০ মার্চ ২০) উপজেলার গুলিয়াখালী সমুদ্র সৈকতে বিকাল ৫টার দিকে সৈয়দ মাহবুবুল হক অভিযান চালায় এতে অপ্রীতিকর অবস্থায় যুবক যুবতীকে আটক করে । পরে ভূমি কমিশনার সামনে স্থানীরা ধরে ঐ যুবকের চুল কেটে দেয়। এই চুল কাটার দৃশ্য সামাজিক ছড়িয়ে পড়ে। এতে এলাকাবাসী এসিল্যান্ডকে এই অভিযানকে স্বাগত জানায় ঠিকই তবে কাল হয়ে দাড়ায় সৈয়দ মাহবুবুল হকের।

এ ব্যাপারে সৈয়দ মাহবুবুল হক বলেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করার নামে সমুদ্র সৈকতে তাঁবু টানগিয়ে চলছিল অসামাজিক  কর্মকাণ্ড। স্থানীয়দের অভিযোগে ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

তিনি আরও বলেন, কে বা কারা ছবি তুলে সংবাদ প্রকাশ করলে এতে আমাকে নিয়ে ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়।

এই কর্মকাণ্ডে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন পরিবেশ সচেতন ব্যক্তিরা। ঐ ঘটনা তদন্তে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ইলিয়াস হোসেন।

এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন রায় বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে সৈয়দ মাহবুবুল হককে সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) পদ থেকে অবমুক্ত করা হয়েছে। এটি মন্ত্রণালয়ের নিয়মিত বদলির আদেশ বলে জানান।

আমাদের বাণী ডট কম/১৩ মার্চ ২০২০/পিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।