নিজস্ব সংবাদদাতা, ঢাকা; করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ঢাকার নবাবগঞ্জে এক রিকশাচালক মারা যাবার খবর পাওয়া গেছে। গতকাল সোমবার (৩০ মার্চ ২০২০) রাত ১২টার দিকে রাজধানীর উত্তরা কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আজ মঙ্গলবার (৩১ মার্চ ২০২০) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচএ) ডা. শহিদুল ইসলাম।

ডা. শহিদুল ইসলামবলেন, ওই ব্যক্তি সাতদিন ধরে কাশি-সর্দি ও জ্বরে আক্রান্ত হন। পরে সোমবার রাত ৮টার দিকে তাকে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন বিভাগে ভর্তি করা হয়। এর কিছুক্ষণপর তার শারীরিক অবস্থার অবনতি দেখে উত্তরা কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

স্বাস্থ্য কর্মকর্তা বলেন, মৃত ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। করোনায় তার মৃত্যু হয়েছে কিনা পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও বলেন, তার স্বজনদের কাছ থেকে জানতে পারেন চলতি মাসের শেষের দিকে মৃত ব্যক্তির বাড়িতে তার এক আত্মীয় ইতালি থেকে এসেছেন। এই তথ্য পেয়ে তাকে আমরা কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছিলাম।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় ১৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে আমরা দুইজনের দেহে কোভিড ১৯ সংক্রমণ নিশ্চিত করেছি। তারা দুজনই পুরুষ। একজন সৌদি আরব থেকে ভ্রমণ করে এসেছেন। আরেকজনের দেশেই ছিলেন বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৫১  জনে এবং মৃতের সংখ্যা ৫। গত ২৪ ঘন্টায় ১৪০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এছাড়া সর্বোমোট ১৬০২ জনের নমুনা সংগ্রহ করেছে আইইডিসিআর। আজ মঙ্গলবার (৩১ মার্চ ২০২০)  দুপুর ৩ টায় মহাখালীতে এমআইএসের সম্মেলন কক্ষ থেকে আইইডিসিআরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

আমাদের বাণী ডট কম/৩১ মার্চ ২০২০/পিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।