নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা; জেলার মুরাদনগরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার খাদে পরে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (৩১ মার্চ ২০২০)  দুপুর পৌনে ১টার দিকে উপজেলার বাঙ্গরা বাজার থানার কোরবানপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের জুলাইপাড় গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন (২৭), তার স্ত্রী (২৪) এবং প্রাইভেটকার চালক নোয়াখালী কবিরহাট উপজেলার সোনাদিয়া গ্রামের আবুল বাশারের ছেলে আবদুর রহমান (২৮)।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুজ্জামান তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হবে। তবে ঘটনার বিস্তারিত এখনো জানা সম্ভব হয়নি।

আমাদের বাণী ডট কম/৩১ মার্চ ২০২০/পিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।