জয়পুরহাটের আক্কেলপুরে প্রবাসীর স্ত্রীকে হত্যার দায়ে পলাতক দু’ভাই সহ ভাবীকে আটক করেছে থানা পুলিশ।

থানা পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার তিলকপুর ইউনিয়নের পুনঘড়দিঘী গ্রামের মৃত আলেপ উদ্দিনের ছেলে শাহজাহান আলীর সাথে একই ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের আব্দুর রহমানের মেয়ে হালিমা আখতার হিমের বিয়ে হয় । বিয়ের ২ বছরের মধ্যে হিম এর স্বামী শাহজাহান আলী কর্মের সন্ধানে প্রবাসে চলে যান। এ সময় স্ত্রী হিম এর সাথে ভাশুড় আব্দুল মতিন, ভাবী নুরুন নাহার, দেবর বাবলু ও শাশুরির সাথে মাঝে মধ্যে ঝগড়া ও বিরোধ হয়। সে সুবাদে সকলে মিলে প্রবাসীর স্ত্রী হালিমা আকতার হিম কে হত্যা করে মরদেহের গলায় ওড়না পেঁচিয়ে ঘড়ের তীরের সাথে ঝুলে রাখে। এ বিষয়ে হিমের বাবা আব্দুর রহমান বাদি হয়ে আক্কেলপুর থানায় ৪ জনকে আসামী করে গত ২০১৭ সালের ৩০ আগষ্ট হত্যা মামলা দায়ের করেন।

থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ বলেন, ঘটনার পর থেকে তারা আত্মগোপনে থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারী ওয়ারেন্ট জারি হয়। গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক স্থান থেকে তাদের আটক করে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।