আগামী শনিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস। ওই দিন দেশে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পালন করার জন্য সরকারের পক্ষ থেকে নিদের্শনা দেয়া হয়েছে। দিবস উপলক্ষ্যে দেশের স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসহ সব শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা আয়োজনের নির্দেশ দিয়েছে সরকার।
ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনা জারি করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় সব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন করতে বলা হয়েছে। দিবসটির তাৎপর্য তুলে ধরে ১৪ ডিসেম্বর জেলা ও উপজেলা পর্যায়ে স্কুল, কলেজ, মাদরাসাসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে এদিন আলোচনা সভা আয়োজন করতে হবে।
