বরিশালের আগৈলঝাড়া বখাটে যুবকের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক মাসের কারাদন্ড। ঘটনার বিবরণে জানা যায়, নীলফামারী জেলার সৈয়দপুর থানার উত্তর সোনাখুলি সমলাপাড়া এলাকার এজাজুলের পুত্র রুবেল ইসলাম (২১) খান সন্স গ্রুপের মালিক মাহফুজ খানের কালুরপাড়, আগৈলঝাড়া সাইটে কাজ করে আসছিল। ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী স্কুল পড়ুয়া মেয়েদের প্রতিনিয়ত উত্যক্ত করে আসছিল।

এ ঘটনার গত সোমবার স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে অফিসার ইনচার্জ মো. আফজাল হোসেন এর নির্দেশে এসআই নাসির উদ্দিন ও এসআই দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ বখাটে রুবেলকে কালুরপাড় এলাকা থেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে নিয়ে এলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস বখাটেকে একমাসের কারাদন্ডাদেশ প্রদান করেন। পরে আগৈলঝাড়া থানা থেকে দন্ডপ্রাপ্তকে বরিশাল জেলহাজতে প্রেরণ করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।