বরিশালের আগৈলঝাড়ায় ৪র্থ শ্রেণির এক ছাত্রী গত ১৪ দিন যাবৎ নিখোঁজ রয়েছে। এঘটনায় নিখোঁজের পরিবার থেকে থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। নিখোঁজ ছাত্রীকে খুঁজে পেতে প্রশাসন ও মিডিয়া কর্মীদের কাছে সহযোগিতা চেয়েছেন তার পিতা-মাতা।
নিখোঁজের পরিবার ও থানাসূত্রে জানা গেছে, উপজেলার উত্তর বড়মাগড়া গ্রামের মোসলেম বক্তিয়ারের মেয়ে সরবাড়ি সরকারী প্রথামিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্রী মনি খানম (১১) গত ৩ অক্টোবর থেকে নিখোঁজ রয়েছে। তার পরিবারের লোকজন তাদের আত্মীয়স্বজনদের বাড়ি ও বিভিন্ন পরিচিত এলাকায় খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি। এরপর তার পরিবার থেকে গত ৭ অক্টোবর আগৈলঝাড়া থানায় একটি সাধারণ ডায়েরী করে। ডায়েরী নং- ২৩৯। মনি খানমকে খুঁজে পেতে ব্যাকুল পরিবারের লোকজন প্রশাসন ও মিডিয়া কর্মীদের কাছে সহযোগিতা চেয়েছেন পিতা-মাতাসহ পরিবারের লোকজন।
এ ব্যাপারে আগৈঝাড়া থানার ওসি মো. আফজাল হোসেন জানান, থানার পুলিশ ও সোর্স তৎপর রয়েছে। অচিরেই নিখোঁজ মনি খানমকে খুঁজে পাওয়া যাবে বলে আশা করছি।
