কুষ্টিয়ার খোকসা আমবাড়িয় মা ইলিশ মাছ ধরার অপরাধে রমজান আলী শেখ (২৬) নামে এক জেলে কে ২০ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী জেরিন কান্তা দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা এ দণ্ড প্রদান করেন।

উপজেলা মৎস্য অফিসার রাশেদ হাসানের অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশের একটি বিশেষ দল তাকে আমবাড়িয়া গোরস্থান থেকে মা ইলিশ মাছ সহ গ্রেপ্তার করে নিয়ে আসা হয়।

এছাড়াও ইলিশ মাছ বহন করার অপরাধে আমবাড়িয়া গ্রামের ঋজম আলী সরদারের ছেলে শুকুর আলী (১৫) কে নিয়মিত মামলা রুজু করে জেলহাজতে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া ১৫ কেজি ইলিশ মাছ আমবাড়ীয়া এতিমখানা ও খোকসা কওমি মাদ্রাসায় এতিমখানায় বিতরণ করা হয়।

বিজ্ঞাপন হারুন ক্লিনিক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।