নাটোরের বড়াইগ্রামে আদালতের নির্দেশে মৃত্যুর চার মাস পর শেখ ইয়াকুব আলী হীরা নামের এক স্থানীয় আওয়ামী লীগ নেতার মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।
বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মুর্তজা খান এবং বড়াইগ্রাম থানার উপ পরিদর্শক আহসান হাবীবের উপস্থিতিতে মরদেহটি উত্তোলন করা হয়।
মামলার অন্য আসামি হলেন রেজাউল করিম (৬০), আঞ্জুমান (৫০) ও মো. রকি (২৮)।
এরপর আদালত কবর থেকে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য নির্দেশ দেন। আদালতের নির্দেশে বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
