আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। দিবসটি পালনের জন্য প্রতিবারের ন্যায় এবারও কুষ্টিয়ার খোকসা উপজেলা প্রশাসন কর্তৃক বর্ণাঢ্য আয়োজনের ব্যাবস্থা করেছে।
সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের কার্যসূচি শুরু হবে। শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ, খোকসা জানিপুর পাইলট সরকারি বিদ্যালয় মাঠে বর্ণিল ডিসপ্লে ও কুচকাওয়াজ, প্রীতি ফুটবল ম্যাচ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী, হাসপাতাল, এতিমখানা ও বাবু ঘুরে উন্নত খাবার পরিবেশন সহ বাদ জোহর শহীদদের আত্মার মাগফেরাতে দোয়া ও মিলাদ মাহফিল এবং সন্ধ্যায় মুক্তিযোদ্ধা চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করবেন।
এদিকে দিবসটি যথাযথ মর্যাদায় পালনের জন্য রবিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা শিশু-কিশোরদের কুচকাওয়াজ ডিসপ্লে ও খেলার মাঠ খোকসা জানিপুর পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠ পরিদর্শন করলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা ও সমষপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ক্রীড়া কমিটির সাধারণ সম্পাদক আয়েন উদ্দিন।
অপরদিকে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও ক্লিনিক হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা ব্লাড গ্রুপিং ও ডায়াবেটিস রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করবে বলে জানিয়েছেন আয়োজক কমিটি।
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদের সন্ধ্যায় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা প্রশাসন।
