মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা; জেলার সদর উপজেলা ১২ নং সালন্দর ইউনিয়নের ১৪ হাত কালীতলা এলাকায় গাঁজার ৩ টি গাছ সহ মনতাজ (৩২) নামে যুবককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (০৫ মে ২০২০)  দুপুরে ১৪ হাত কালীতলা সালন্দর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মনতাজ (৩২) ১৪ হাত কালীতলার বাসিন্দা মৃত রুস্তাম আলীর ছেলে। মনতাজ (৩২)ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেটকে জানান, আমি তিনটি গাছ রোপন করেছি। তার দাবি, ঠাকুরগাঁও গাঁজা না পাওয়ায় নিজেই গাছ রোপণ করে কাজের ফাঁকে গাঁজা সেবন করতেন। তবে বিক্রি করেন না।

ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা নির্বাহি অফিসার আব্দুল্লাহ আল মামুন গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ সহ শহরের ১৪ হাত কালীতলা এলাকায় অভিযান চালিয়ে ৩ টি গাঁজার গাছ সহ মনতাজ কে আটক করা হয়। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হবে বলে জানন ।

আমাদের বাণী ডট কম/০৫ মে ২০২০/ভিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।