কুষ্টিয়া জেলা সংবাদদাত; জেলার  কুমারখালীতে ২৬০ পিচ ইয়াবাসহ হাবিবুর রহমান (২৮) ও মুহিন (২০) নামের দুইজনকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (০৫ মে ২০২০)  সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাগুলাট ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- বাঁশগ্রাম বাজার পাড়ার আব্দুল হান্নান মন্ডলের ছেলে হাবিবুর ও ভড়ুয়া পাড়ার আনসারের ছেলে মুহিন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি  মোঃ মজিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাগুলাট ইউনিয়ন পরিষদ এলাকা থেকর ২৬০ পিচ ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে।

আমাদের বাণী ডট কম/০৫ মে ২০২০/ভিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।