পাবনা জেলা সংবাদদাতা;  জেলার আটঘরিয়া উপজেলায় স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ কমপেক্ষে ১০ জন আহত হয়েছে।

আজ শনিবার (০৯ মে ২০২০)  দুপুরে উপজেলার চাঁদভা ইউনিয়নের হাপানিয়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়,  আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় বিএনপি নেতা আব্দুল হান্নান ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তৈয়ব আলীর মধ্যে বিরোধ চলছিল। এরই জেরধরে শনিবার দুপুরে উভয় গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষে আজিজাল ইসলাম (৩৮) নামের একজন গুলিবৃদ্ধসহ উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। আহতদের মধ্যে মুমুর্ষ অবস্থায় ছয়জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিক বলেন, দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

আমাদের বাণী ডট/০৫ মে ২০২০/পিবিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।