হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা সংবাদদাতা; দেশে করোনাভাইরাস সংক্রমণের বিস্তার রোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ২৪ জন সাজাপ্রাপ্ত বন্দিকে কুষ্টিয়া জেলা কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে।
আজ শনিবাব (০৯ মে ২০২০) দুপুরে ২৪ বন্দিকে মুক্তি দেয়া হয়। লঘু দন্ডে দন্ডিত তৃতীয় ধাপে ৫৯ জন বন্দির সাজা মওকুফ করে ২৪ জন বন্দিকে মুক্তি দিয়েছে কুষ্টিয়া জেলা কারাগার কতৃপক্ষ।
কারাগার সূত্রে জানা যায়, সরকার করোনা পরিস্থিতির কারনে সারাদেশের কারাগার থেকে লঘু অপরাধে দন্ডপ্রাপ্ত বন্দি এবং যাদের সাজার মেয়াদ বেশীর ভাগ ইতমধ্যে খাটা হয়েছে তাদের মুক্তির বিষয়ে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সরকারের এ সিদ্ধান্তে মুক্তিপ্রাপ্ত বন্দিদের মধ্যে খুশিরভাব দেখা যায় এবং তালিকাভুক্ত অনরুপ অন্যান্য বন্দিরাও মুক্তির অপেক্ষায় কারাগারে দিন গুনছে।মুক্তির প্রাক্কালে নিঃস্বত্ত অসহায় বন্দিদের যাতায়াত ভাড়া হিসেবে জেলা প্রশাসক, কুষ্টিয়া মহোদয়ের ত্রাণ তহবিল থেকে প্রত্যেকে ১০০০/- (এক হাজার) টাকা প্রদান করেন জেল সুপার।
উল্লেখ্য, করোনা পরিস্থিতির কারণে দেশের কারাগারগুলো থেকে তৃতীয় ধাপে ২ হাজার ৩২৯ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। মুক্তির তালিকায় থাকা ২ হাজার ৮৮৪ জন কারাবন্দির মধ্যে প্রথম ধাপে ১৭০ জন ও দ্বিতীয় ধাপে ৩৮৫ জন কারাগার থেকে ছাড়া পান। বাকি থাকা ২ হাজার ৩২৯ জনকে মুক্তি দেওয়া শুরু হয়েছে। গতকাল শুক্রবার ও আজ শনিবারের মধ্যে তাদের ছেড়ে দিতে কারা অধিদফতর থেকে নির্দেশনা দিয়েছে কারা অধিদপ্তর।
