ইংল্যান্ড বনাম বাংলাদেশ ২০২৩

২০২২-২৩ ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর হচ্ছে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার অনুষ্ঠিত একটি ক্রিকেট প্রতিযোগিতা। ইংল্যান্ড ক্রিকেট দল তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ও তিনটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য বাংলাদেশ সফর করবে।

ওডিআই সিরিজের খেলাগুলো হবে ২০২০-২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লীগ প্রতিযোগিতার অংশ।

ইংল্যান্ড বনাম বাংলাদেশ ২০২৩ সময়সূচী

চট্টগ্রামটি-২০ বিশ্বকাপ ও ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স ইংল্যান্ড ২০২৩ সালের মার্চে ছয়টি সাদা বলের ম্যাচের জন্য বাংলাদেশ সফরের সূচি ঘোষণা করেছে। ২০১৬ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশে ফিরতে যাচ্ছেন ইংরেজরা। ঢাকা (Dhaka) ও চট্টগ্রামে (Chattogram) আন্তর্জাতিক ম্যাচ খেলবেন তারা।

ইংল্যান্ড বনাম বাংলাদেশ ২০১৬

শেষবার এশিয়ার এই দেশে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল ইংল্যান্ড। টি-২০ সিরিজটি হবে দুই দলের মধ্যে প্রথম দ্বিপক্ষীয় অনুষ্ঠান। এর আগে ইংল্যান্ড ও বাংলাদেশ মুখোমুখি হয়েছে শুধুমাত্র আইসিসি পুরুষ টি-২০ বিশ্বকাপ ২০২১-এ। ১ ও ৩ মার্চ শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে (Sher-e-Bangla National Cricket Stadium) সিরিজের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

আগামী ৬ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। ৯ মার্চ থেকে চট্টগ্রামে শুরু হবে টি-২০ ম্যাচের সিরিজ। ১২ ও ১৪ মার্চ ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে শেষ দুটি ম্যাচ।

ইংল্যান্ড বনাম বাংলাদেশ ২০২৩ ওডিআই সিরিজ

দলতারিখসময়স্টেডিয়াম
ইংল্যান্ড বনাম বাংলাদেশ১ মার্চ ২০২৩দুপুর ১২ টাশের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
ইংল্যান্ড বনাম বাংলাদেশ৩ মার্চ ২০২৩দুপুর ১২ টাশের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
ইংল্যান্ড বনাম বাংলাদেশ৬ মার্চ ২০২৩দুপুর ১২ টাজহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম

ইংল্যান্ড বনাম বাংলাদেশ ২০২৩ টি২০আই সিরিজ

দলতারিখসময়স্টেডিয়াম
ইংল্যান্ড বনাম বাংলাদেশ৯ মার্চ ২০২৩সন্ধ্যা ৬ টাজহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
ইংল্যান্ড বনাম বাংলাদেশ১২ মার্চ ২০২৩সন্ধ্যা ৬ টাশের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
ইংল্যান্ড বনাম বাংলাদেশ১৪ মার্চ ২০২৩সন্ধ্যা ৬ টাশের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা

বাংলাদেশ-ইংল্যান্ডের সিরিজ শুরু হওয়ার কথা ছিল ২০ সেপ্টেম্বর। আর এই বছরের আইপিলের দ্বিতীয় অংশ শুরু হচ্ছে ১৯ সেপ্টেম্বর থেকে। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে খেলোয়াড়দের একই সময়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পাঠাতে চায় ইংল্যান্ড। ওই সময়ে বিশ্বকাপের ভেন্যুগুলোতে আইপিএলের ম্যাচ চলবে।

বাংলাদেশ ট্যুর বাতিল করলেও অক্টোবরের ১৪ ও ১৫ তারিখ পাকিস্তানের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ড। চলতি বছর মে মাসে করোনাভাইরাস মহামারির কারণে স্থগিত করে দেয়া হয় আইপিএল।

তিন মাস পর ১৯ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে আইপিএলের বাকি থাকা খেলাগুলো। সংযুক্ত আরব আমিরাত ও ওমানের ৪টি ভেন্যুতে বাকি ৩০ ম্যাচ খেলার পর ১৯ অক্টোবর ফাইনাল দিয়ে পর্দা নামবে এবারের আইপিএলের।