শুক্রবার জৈন্তাপুর মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিজপাট কমলাবাড়ীর সাইট্রাস কেন্দ্রের সম্মুখে অভিযান চালিয়ে ১ ইয়াবা ব্যবসায়ীকে ৩০পিছ ইয়াবাসহ আটক করে। এরপর ইয়াবা ব্যবসায়ীর আত্মীয়স্বজন ও সহযোগীরা পুলিশের উপর অতর্কিত হামলা করে। এতে ৬ জন পুলিশ সদস্য আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে আরো ২জনকে আটক করে।
আহত পুলিশ সদস্যরা হলো- এস আই আজিজুর রহমান, এ এস আই রায়হান কবির, এ এস আই রুবেল দাশ, কনষ্টেবল তপু নাথ, সাইফুল ইসলাম ও জামাল আহমদ। এদের মধ্যে এস আই আজিজুর রহমান, কনষ্টেবল জামাল আহমদকে রাতেই সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলো- নিজপাট কমলাবাড়ী গ্রামের মৃত আব্দুল কাদির মেম্বারের ছেলে একাধিক মামলার আসামী ইয়াবা ব্যবসায়ী জামাল উদ্দিন (৩৫), তার সহোদর পুলিশের উপর হামলাকারী কামাল উদ্দিন(৪০), আব্দুল হান্নান(২৭)।
অভিযান ও পুলিশের উপর হামলার বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক বলেন, মাদক আইনে জামাল উদ্দিনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার উপর মাদক আইনে মামলা ও জামাল উদ্দিন, কামাল উদ্দিন, আব্দুল হান্নান পুলিশের উপর হামলার ঘটনায় এসল্ট মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।