মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর জাতীয় পার্টির ৮ নং ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।১৮অক্টোবর শুক্রবার ছেংগারচর পৌরসভার নবাবনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠের সন্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ্জ্ব এমরান হোসেন মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে এমরান হোসেন মিয়া বলেন, এদেশের উন্নয়নে জাতীয়পার্টী অনেক গুরুত্বপূর্ন কাজ করেগেছে। তাইতো দীর্ঘ্যদিন ক্ষমতায় না থাকলেও সাধারন মানুষ জাতীয়পার্টীকে ঠিকই মনে স্থান দিয়ে রেখেছে। জাতীয় পার্টীকে ক্ষমতায় দেখতে চাইলে দলকে আরো শক্তিশালী করতে হবে।প্রধান অতিথি আরো বলেন, আর জাতীয় পার্টীর শাসনামলেই এই মতলবকে আধুনিকায়নে রূপদিতে কাজ করা হয়েছে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প নির্মানের মাধ্যমে। তাই ববলতেই হয় মতলবের যত উন্নয়ন হয়েছে তার সূচনা হয়েছে জাতীয় পার্টির শাসন আমলে।আগামী নির্বাচনের প্রস্তুতি হিসেবে আমরা পৌরসভার সকল ওয়ার্ডের সম্মেলন আহবান করেছি।
সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করে নির্বাচনের জন্য সাংগঠনিকভাবে প্রস্তুতি নিচ্ছি।পৌর জাতীয় পার্টির আহ্বায়ক সোহরাফ মিয়াজি তার বক্তব্যে আগামী পৌর নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির প্রার্থী দেয়া এবং প্রার্থীর বিজয়ের সহযোগিতা কামনা করেন।উপজেলা ছাত্রসমাজের আহ্বায়ক জহিরুল ইসলামের পরিচালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোঃ সিদ্দিকুর রহমান মোল্লা, সদস্য সচিব মোল্লা বোরহান উদ্দিন মাস্টার, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মোল্লা, মোবারক হোসেন প্রামানি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক আব্দুল করিম মোল্লা, পৌর জাতীয় পার্টির সদস্য সচিব ইকবাল কবির গাজী, যুগ্ম আহ্বায়ক সেলিম মিয়া, ৭ নং ওয়ার্ড সভাপতি সেলিম ঢালী, ১ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি সালাহ্উদ্দিন ফরায়েজী প্রমুখ।
সম্মেলনে সফিউল আলম মিয়াজিকে সভাপতি, মোস্তফা সিকদারকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
