ডেস্ক রিপোর্ট, ঢাকা; এনটিআরসিএর মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে নিয়োগ পাওয়ার এক বছরের বেশি সময় পার হলেও এমপিওভুক্ত হতে পারছেন না নবসৃষ্ট পদে কয়েকশ নিবন্ধিত শিক্ষক।

মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর নবসৃষ্ট, প্যাটার্ন বহির্ভূত, ৬ মাসের কম্পিউটার এর সমস্যা সমাধান করে মাধ্যমিক শিক্ষা বিভাগ থেকে আলাদা পরিপত্র জারি করলেও মাদ্রাসা ও কারিগরি বিভাগ থেকে শুধুমাত্র প্যাটার্ন বহির্ভূত,  মহিলা কোঠা  ও ৬ মাসের কম্পিউটার বিষয়ে আলাদা ২ টি পরিপত্র জারি করা হলেও নবসৃষ্ট পদের জন্য কোন পরিপত্র জারি করা হয়নি। ফলে নবসৃষ্ট পদে নিয়োগ পাওয়া শিক্ষকদের ফাইল আটকে আছে জেলা শিক্ষা অফিস কার্যালয়ে।

ভুক্তোভোগি শিক্ষকরা জেলা শিক্ষা অফিস, মাধ্যমিক ও কারিগরি শিক্ষা অধিদপ্তর এমনকি মাদ্রাসা ও কারিগরি বিভাগে ধরনা ধরলেও কোন সমাধান মেলেনি।

খোঁজ নিয়ে জানা গেছে, নতুন এমপিও নীতিমালা ও জনবল কাঠামো অনুসারে নবসৃষ্ট ৪৩টি ক্যাটাগরির ৫৬টি পদের নিয়োগের আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করে গত বছরের ডিসেম্বরে। পর্যায়ক্রমে ২০১৯-২০ অর্থবছর থেকে ২০২২-২৩ অর্থবছরে এ ৪৩টি পদে নিয়োগের আদেশ জারি করা হয়।

এনটিআরসিএর দ্বিতীয় চক্রে নিয়োগ সুপারিশ পাওয়া আট শতাধিক প্রার্থী এমপিওভুক্ত হতে পারছিলেন না মুলত ভুল তথ্য দেয়া শূন্যপদে নিয়োগ সুপারিশ, মহিলা কোটা, নবসৃষ্ট পদ, প্যাটার্ন বহিভূর্ত পদে নিয়োগ সুপারিশ সর্বোপরি ভুল তথ্য দেয়া শূন্যপদে নিয়োগ সুপারিশ পাওয়ায় এ জটিলতা সৃষ্টি হয়। পরবর্তীতে দীর্ঘ অপেক্ষার পর গত ৯ জুন তাদের সকলের জটিলতা নিরসনে বেশ কিছু সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। সে সিদ্ধান্তের আলোকে নবসৃষ্ট পদ এবং মহিলা কোটার সমস্যায় এমপিওবঞ্চিত শিক্ষকদের জটিলতা নিরসনের আদেশ জারি করা হয় মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ থেকে। এদিকে মাদ্রাসা ও কারিগরি বিভাগ থেকে শুধুমাত্র প্যাটার্ন বহিভুত, মহিলা কোঠা  ও ৬ মাসের কমিম্পিউটার বিষয়ে আলাদা ২ টি পরিপত্র জারি করা হলেও  নবসৃষ্ট পদের জন্য কোন পরিপত্র জারি না করায় এমপিও জটিলতা নিরসন হয়নি নবসৃষ্ট পদে নিয়োগ পাওয়া মাদরাসা শিক্ষকদের।

ভুক্তোভোগি একাধিক শিক্ষকের সাথে কথা বলে জানা গেছে, বার বার তারা শিক্ষা অফিসের সাথে যোগাযোগ করেও এর কোন সমাধান পাননি। তারা বলছেন, এনটিআরসিএর মাধ্যমে আমরা আমাদের মেধার যোগ্যতায় নিয়োগ পেয়েছি। কিন্তু আজ পর্যন্ত এই জটিলতায় আমাদের বেতন ভাতা আসেনি। এর দায় আমরা কেন নেব?

এ বিষয়ে মাদরাসা  ও কারিগরি শিক্ষা অধিদপ্তর সুত্র জানায়, নব সৃষ্ট পদে এমপিও জটিলতা নিরসনে তারা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে চিঠি পাঠিয়েছি। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে অচিরেই পরিপত্র জারি করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ আমিনুল ইসলাম খানের সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

আমাদের বাণী ডট কম/২০ আগস্ট ২০২০/পিপিএম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।