নিজস্ব সংবাদদাতা, ঢাকা; এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার সরকারি আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ।
আজ বৃহস্পতিবার (০৯ এপ্রিল ২০২০) কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ সূত্র এ খবর নিশ্চিত করেছেন।
শিক্ষকদের বৈশাখী ভাতা দেয়ার বিষয়ে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের পাঠানো প্রস্তাবে মন্ত্রণালয়ের অনুমোদন দেয়া হয়েছে। বৈশাখী ভাতার চেকগুলো দুএকদিনের মধ্যে ব্যাংকে পাঠানো হবে।
এর আগে গতকাল বুধবার (০৮ এপ্রিল ২০২০) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রুহুল আমীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা /১৪২৭ বঙ্গাব্দ এর সরকারি অংশের ০৮ টি চেক যা ০৮/০৪/২০২০ তারিখে সংশ্লিষ্ট ব্যাংক সমূহে (অগ্রণী, জনতা, রুপালী ও সোনালী) নির্ধারিত হারে হস্তান্তর করা হয়।
আমাদের বাণী ডট কম/০৯ এপ্রিল ২০২০/এভিপি
