নিজস্ব সংবাদদাতা, ঢাকা; এসএসসি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে গ্রহণের লক্ষ্যে সভায় উপস্থিত না হওয়ায় ১১ কেন্দ্র সচিবকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

বুধবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এসএম আমিরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে এই শোকজ দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, ২০২০ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে গ্রহণের লক্ষ্যে গত ২০ জানুয়ারি ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সকল কেন্দ্র সচিবদের উপস্থিতি বাধ্যতামূলক হওয়া সত্ত্বেও কেন্দ্র সচিবগণ উপস্থিত ছিলেন না, যা পাবলিক পরীক্ষা পরিচালনা নীতিমালা পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ।

কেন্দ্র সচিবদের ‘দায়িত্বহীন কর্মকাণ্ডের জন্য’ কেন বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে না- তা আগামী ৭ কর্মদিবসের মধ্যে ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

যেসব কেন্দ্র সচিবকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে- ঢাকার সেনাপল্লী হাইস্কুলের ঢাকা-৮৫, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি স্কুল ও কলেজ, সরকারি আইটি উচ্চ বিদ্যালয়ের নারায়ণগঞ্জ-২, মোগরাপাড়া এইচজিজিএস স্মৃতি বিদ্যায়তনের মোগড়াপাড়া, ভুলতা উচ্চ বিদ্যালয়ের ভুলতা কেন্দ্র, জনতা উচ্চ বিদ্যালয় ব্রাক্ষ্মণকালী কেন্দ্র, গণবাংলা উচ্চ বিদ্যালয়ের গণবাংলা, সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের ফরিদপুর-৩, ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ফরিদপুর-৫ কেন্দ্র, ২ নং রামদিয়া উচ্চ বিদ্যালয়ের রামদিয়া কেন্দ্র এবং খাসেরহাট সৈয়দ আবুল হোসেন স্কুল অ্যান্ড কলেজের খাসেরহাট।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।