কক্সবাজার সংবাদদাতা; জেলার নতুন করে আরও ৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। কক্সবাজার  মেডিকেল কলেজের ল্যাবে ২৬৩ জনের নমুনা পরীক্ষায় ৭৫ জন করোনাভাইরাস ‘পজিটিভ’ শনাক্ত হয়েছেন। এর মধ্যে নতুন ৭১ জন, বাকি চারজনের ফলোআপ রিপোর্ট।

শুক্রবার (২৯ মে ২০২০)  বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া।

নতুন শনাক্তের মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৫৪ জন আক্রান্ত রয়েছে। এ ছাড়া উখিয়া উপজেলায় ৮ জন, চকরিয়া উপজেলায় ১ জন, টেকনাফ উপজেলায় ২ জন, রামু উপজেলায় ১ জন, মহেশখালী উপজেলায় ১ জন, লামায় ২ জন, চট্টগ্রামে লোহাগাড়ার ১ জন ও এক রোহিঙ্গা রয়েছে।

উল্লেখ্য, গত ৫৮ দিনে মোট ৬ হাজার ৩০১ জন সন্দেহভাজন রোগীর করোনাভাইরাস পরীক্ষা করা হয় কক্সবাজার মেডিকেল কলেজে স্থাপিত ল্যাবে। তাদের মধ্যে ৬৮৯ জন করোনা পজিটিভ হয়েছেন। এর মধ্যে মহেশখালীতে ৩১ জন, টেকনাফে ২০ জন, উখিয়ায় ৮৬ জন, রামু ২১ জন, চকরিয়ায় ১৫৬ জন, কক্সবাজার সদরে ২৩২ জন, কুতুবদিয়ায় ২ জন এবং পেকুয়ায় ৩৭ জন রয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে ৩০ জন রোহিঙ্গা। অন্যরা কক্সবাজার জেলার নিকটবর্তী বান্দরবান জেলার বাসিন্দা এবং চট্টগ্রামের সীতাকুঞ্জ, লোহাগাড়া ও সাতকানিয়ার বাসিন্দা। এ ছাড়া সুস্থ হয়ে ঘরে ফিরেছে ১০০ জন, মারা গেছেন ১১ জন।

স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (২৯ মে ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪৯টি ল্যাবের মধ্যে নমুনা সংগ্রহ হয়েছে ১২ হাজার ৯৮২টি। নমুনা পরীক্ষা করেছি ১১ হাজার ৩০১টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২ লাখ ৮৭ হাজার ৬৭টি নমুনা। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী ২ হাজার ৫২৩ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৪২ হাজার ৮৪৪ জন। শনাক্তের হার ২২ দশমিক ৩৩ শতাংশ।’  ‘গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ২৩ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৫৮২ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৬ শতাংশ। সুস্থ হয়েছে ৫৯০ জন। মোট সুস্থ হয়েছে ৯ হাজার ১৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ০৪ শতাংশ।’

আমাদের বাণী ডট কম/২৯  মে ২০২০/সিসিপি 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।