কিশোরগঞ্জ সংবাদদাতা; জেলার তাড়াইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রিয়াদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (২৯ মে ২০২০) দুপুরে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে তার কোভিড-১৯ পজেটিভ এসেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আলমাছ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

  • করোনাভাইরাস বিস্তার প্রতিরোধে প্রথম থেকেই তাড়াইল উপজেলার মানুষকে সচেতন করতে নানামুখী পদক্ষেপ ও তৎপরতা চালিয়ে আসছিল উপজেলা প্রশাসন। এক্ষেত্রে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রিয়াদ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিংসহ করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কিশোরগঞ্জ জেলায় সর্বশেষ পাওয়া নমুনা পরীক্ষা রিপোর্টে নতুন করে ১৭ জনের করোনাভাইরাস সংক্রমিত রোগ কোভিড-১৯ ধরা পড়েছে। । তাড়াইল উপজেলায় বর্তমানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ জনে। তাদের মধ্যে ২৮ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (২৯ মে ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪৯টি ল্যাবের মধ্যে নমুনা সংগ্রহ হয়েছে ১২ হাজার ৯৮২টি। নমুনা পরীক্ষা করেছি ১১ হাজার ৩০১টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২ লাখ ৮৭ হাজার ৬৭টি নমুনা। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী ২ হাজার ৫২৩ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৪২ হাজার ৮৪৪ জন। শনাক্তের হার ২২ দশমিক ৩৩ শতাংশ।’  ‘গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ২৩ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৫৮২ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৬ শতাংশ। সুস্থ হয়েছে ৫৯০ জন। মোট সুস্থ হয়েছে ৯ হাজার ১৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ০৪ শতাংশ।’

আমাদের বাণী ডট কম/২৯  মে ২০২০/সিসিপি 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।