জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ জেলা সংবাদদাতা; মরন ভাইরাস করোনার মহামারিতেও থেমে নেই অবৈধভাবে বালু উত্তোলন। এমন খবর পেয়েই জেলার কালীগঞ্জে পাচকাউনিয়া গ্রামে অবৈধভাবে বালু উত্তলোনের দায়ে মহিতোষ সরকার নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার (১০ এপ্রিল ২০২০) দুপুরে কালীগঞ্জ সহকারী কমিশনার (ভ’মি) ও নির্বাহী ম্যাজিষ্টেট ভুপালী সরকার ভ্রাম্যমান আদালতে এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট ভুপালী সরকার জানান, অবৈধভাবে বালু উত্তলোন চলছে এমন খবর পেয়ে তিনি দুপুরে উপজেলার পাঁচকাহনিয়া গ্রামে এক অভিযান চালান। সেখানে অবৈধ্যভাবে বালু উত্তোলন করায় ওই গ্রামের ধীরেন্দ্রনাথ সরকারে ছেলে মহিতোষ সরকারকে আটক করে।
এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ ধারাতে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও তিনি করোনা ভাইরাস রোধে সামাজিক দুরুত্ব বজায় না রাখা ও সরকারী আইন না মেনে চলার কারণে কালীগঞ্জ বাজারের বিভিন্ন ফার্মেসীকে ৪ হাজার ৭’শ ৫০ টাকা জরিমানা করেন।
আমাদের বাণী ডট কম/১০ এপ্রিল ২০২০/এভিপি
