নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ; জেলার  ভৈরব থানার এক উপপরিদর্শক (এসআই) করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত পুলিশ কর্মকর্তাকে চিকিৎসার জন্য ঢাকার কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ শুক্রবার ভৈরব উপজেলা করোনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুবনা ফারজানা বিষয়টি নিশ্চিত করেন।

ইউএনও জানান, গতকাল বৃহস্পতিবার ভৈরব থেকে করোনা সন্দেহে পাঁচজনের নমুনা সংগ্রহ করে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিটে (আইইডিসিআর) পাঠানো হলে চারজনের করোনা নেগেটিভ আসে। তবে ওই পুলিশ কর্মকর্তার রিপোর্ট পজিটিভ পাওয়া যায়।

লুবনা ফারজানা আরও জানান, ওই পুলিশ কর্মকর্তার করোনা পজিটিভ রিপোর্ট আসার পর থানার অন্য পুলিশ অফিসারসহ ১৯ জন ও পাঁচ চিকিৎসককে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। দেশের এমন পরিস্থিতিতে এক সঙ্গে ১৯ পুলিশ সদস্যকে হোম কোয়ারেন্টিনে পাঠানোর পর এলাকার আইনশৃঙ্খলা সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে পুলিশ বিভাগকে।

পরে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও চিকিৎসা বিভাগের সমন্বয়ে গঠিত উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভা শেষে ভৈরব উপজেলা লকডাউনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উল্লেখ্য, বিশ্বব্যাপী দাবানলের মত ছড়িয়ে পরা প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় টি নমুনা পরীক্ষা ১১৮৪ করে নতুন করে ৯৪ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২৪   জনে। নতুন করে আরও  ৬  জন মারা গেছেন এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল  ২৭  জনে। নতুন করে কেউ সুস্থ্য না হলেও এ পর্যন্ত স্যস্থ্য হয়েছেন ৩৩ জন। আজ  শুক্রবার ( ১০ এপ্রিল ২০২০) দুপুর আড়াই টায় স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) এর পরিচালক ডা. মরজাদী সেব্রিনা ফ্লোরা।

আমাদের বাণী ডট কম/১০ এপ্রিল ২০২০/এভিপি 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।