নিজস্ব সংবাদদাতা, গাজীপুর;  গাজীপুর সিটি এলাকার মসজিদে নামাজ পড়তে কোনো বাধা থাকবে না ঘোষণা দেওয়ার এক দিন যেতে না যেতে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন মেয়র মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেছেন, ‘সরকারের নির্দেশনা অনুযায়ী মসজিদে নামাজ আদায় হবে’।

আজ বুধবার (২৯ এপ্রিল ২০২০) আগের ঘোষণা থেকে সরে এসে নতুন এ ঘোষণার কথা জানিয়েছেন তিনি।

তিনি বলেন, গাজীপুর মহানগরী এখনো ঝুকিপূর্ণ এলাকা। তাই সরকারি নির্দেশনা মেনে মসজিদে নামাজ আদায় করা নিরাপদ হবে। নিয়ম মেনে সামাজ আদায় করলে আমরা সবাই নিরাপদ থাকব, গাজীপুরও নিরাপদ থাকবে।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২০) গাজীপুর মহানগরী এলাকার মসজিদগুলো মুসল্লিদের জন্য খুলে দেওয়ার ঘোষণা দেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম। গাজীপুর সিটি কর্পোরেশনের বোর্ডবাজার আঞ্চলিক কার্যালয় থেকে এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন তিনি।

আমাদের বাণী ডট কম/২৯এপ্রিল ২০২০/পিপিএ  

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।